ঢালিউড

অসুস্থ ডিপজল, দোয়া চাইলেন সবার কাছে

ঢাকা, ০৬ জুলাই – শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বাম চোখের সমস্যায় ভুগছেন। ইতোমধ্যে চিকিৎসার জন্য তিনি ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া গিয়েছিলেন। তবে সেখানের চিকিৎসা ব্যবস্থায় তিনি সন্তুষ্ট হতে পারেননি। ফলে আগামী সপ্তাহের দিকে তিনি সিঙ্গাপুর যাবেন। সেখানে চোখের চিকিৎসা করাবেন। সেখানের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি বরাবরই চিকিৎসা ও শারীরিক চেকআপ করিয়ে থাকেন।

ডিপজল বলেন, চোখের সমস্যাটা আমাকে ভোগাচ্ছে। দেশের চিকিৎসা করিয়েছিলাম। তবে আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুর যাব। আমি আমার ভক্ত, দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই, যাতে পুরোপুরি সুস্থ হতে পারি।

উল্লেখ্য, চিকিৎসা শেষে এ মাসের তৃতীয় সপ্তাহের দিকে তিনি দেশে ফিরবেন।

আইএ/ ০৬ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language