অন্যান্য

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ০৫ জুলাই – জাতীয় দাবা চলাকালে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীবের বিপক্ষে লড়ছিলেন জিয়াউর রহমান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় তাকে।

এ সময় চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন।

জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

দেশের দুই গ্র্যান্ডমাস্টারের ম্যাচ শুরু হয় বিকেল ৩টায়। খেলতে খেলতেই বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর।

সে সময়ে দ্রুত তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। দ্রুতই চিকিৎসা শুরু করেন চিকিৎসকরাও। অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন, টেলিফোনে জানিয়েছেন, ‘প্রায় ১৫ মিনিট চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। প্রাণপণ চেষ্টার পর তাকে মৃতু ঘোষণা করা হয়।’

মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা কী বলেছেন জানতে চাইলে শওকত বিন ওসমান শাওন বলেন, ‘তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা বলেছেন হয় বড় ধরনের হার্ট অ্যাটাক অবথা ব্রেন স্টোক হয়েছে।’

সূত্র: কালবেলা
আইএ/ ০৫ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language