রংপুর

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

রংপুর, ০৪ জুলাই – রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা দেলোয়ারা বেগম ও তার ছেলে ইদা মিয়া এবং প্রতিবেশী ইবলুল মিয়া।

জানা যায়, দেলোয়ারা নামে এক নারী সেপটিক ট্যাংক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাংকে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে ঘটনা ঘটেছে।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের লোকজন ছাড়াও আশপাশের গ্রামের লোকজন এমন খবরে গ্রামটিতে ছুটে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language