জাতীয়

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

ঢাকা, ২৮ জুন – করোনায় ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫০ হাজার ৯৮০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৪৭১ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৯৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৮ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language