ঢালিউড

নাদিয়ার ‘ভাইরাল ভিডিও’

ঢাকা, ১০ জানুয়ারি – ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। বর্তমানে একক নাটকের চেয়ে ধারাবাহিক নাটকে বেশি ব্যস্ত তিনি। সময়সায়িক গল্প নিয়ে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। সাত পর্বের নাটকটির নাম ‘ভাইরাল ভিডিও’।

নাদিয়ার সঙ্গে রয়েছেন রাশেদ সীমান্ত, কচি খন্দকার, আমিরুল হক চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, রোমানা স্বর্ণা ও আমিন আজাদ প্রমুখ।

হাস্যরসাত্মক এই নাটক রচনা করেছেন টিপু আলম মিলন। পরিচালনা করেছেন নির্মাতা আকাশ রঞ্জন।

আরও পড়ুন : ‘রহস্যময়’ কার্লি চুলে বুবলী

নাটকের গল্প সম্পর্কে পরিচালক আকাশ রঞ্জন বলেন, সময়সায়িক গল্পের নাটকই দর্শক পছন্দ করে। এটি মাথায় রেখেই কমেডি গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছি। এতে আমাদের সমাজের চেনা জানা মানুষের ছায়া খুঁজে পাবে দর্শকরা। শিগগিরই সম্প্রচার প্রচার শুরু হবে নাটকটি।’ বরাবরের মতো নাটকটিও দর্শক পছন্দ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ১০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language