অপরাধ

মেট্রোরেলে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ঢাকা, ১৪ জুন – মেট্রোরেলে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মো. ফরিদ ওরফে পাগলা জসিম (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তেজগাঁও থানার কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের ভেতর থেকে তাকে আটক করা হয়।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ফরিদ চিহ্নিত ছিনতাইকারী। তার দলে আরও দুইজন আছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মোবাইল টান মারেন। কিন্তু ইদানিং তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করেন।

তিনি আরও বলেন, মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল। বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগীরা। এ সময় যাত্রী টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ফরিদকে আটক করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language