যেভাবে ঘরে বসে পাওয়া যাবে এইচএসসির ফল

ঢাকা, ০৭ জানুয়ারি- ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ঘরে বসেই তা সংগ্রহ করা যাবে। এ জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
বৃহস্পতিবার টেলিটক বিজ্ঞপ্তি দিয়ে প্রি-রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলের প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ঘরে বসে ফল পেতে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে। প্রি-রেজিস্ট্রেশন করতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডর নাম রোল লিলে স্পেস দিয়ে ২০২০ লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। [HSCBord NameRollYear]
আরও পড়ুন : প্রাথমিকে ভর্তি ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ
গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসসি’র ফল প্রকাশ করতে আইনি প্রক্রিয়া হিসেবে অধ্যাদেশ জারি করতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই অধ্যাদেশ জারির সম্ভাবনা রয়েছে।
সূত্র: যুগান্তর
আর/০৮:১৪/৭ জানুয়ারি









