
ওয়াশিংটন, ০৭ জানুয়ারি- বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলার ঘটনাকে ‘বিদ্রোহ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এটি নজিরবিহীন গুণ্ডাগিরি। এই সময়ে আমাদের গণতন্ত্র নজিরবিহীনভাবে দৈন্য পরিস্থিতিতে পড়েছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে জো বাইডেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়ে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই হিংসা থেকে মানুষকে বিরত থাকতে আহ্বান করা উচিত।’
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের আইনসভা ভবনে হামলা : মেলানিয়ার চিফ অব স্টাফের পদত্যাগ
তিনি বলেছেন, ‘ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানালা ভাঙা, অফিস দখল করা, আইন প্রনেতাদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো- এসবের কোনটাই নিছক প্রতিবাদ নয়। এটি হিংসাত্মক হামলা।’
দেশটির আইনসভা কংগ্রেসের যৌথ অধিবেশন চলার সময় ক্যাপিটল ভবনে ওই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
সূত্র: বিডি২৪লাইভ
আর/০৮:১৪/৭ জানুয়ারি









