শেরপুর
জানাজা থেকে ফেরার পথে ট্রাকচাপায় ৩ জনের মৃত্যু

শেরপুর, ০৮ মে – শেরপুরের নকলায় জানাজা থেকে ফেরার পথে ট্রাক চাপায় জামাই শাশুড়িসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুই যাত্রী।
মঙ্গলবার (৭ মে) রাতে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‘সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে’
নিহতরা হলেন- রাজা মিয়া (৫৫) জবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৩৬)। এরমধ্যে রাজা মিয়া ও জাবেদা বেগম সম্পর্কে শাশুড়ি ও মেয়ের জামাই।
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ঘটনাস্থলে দুইজন মারা গেছেন আর ময়মনসিংহ নেয়ার পথে আবেদা খাতুন নামের আরেকজনের নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে জানা গেছে, তারা জানাজা থেকে ফিরছিলেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ মে ২০২৪









