ইউরোপ

‘হ্যারি পটারের স্কুলে’ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

কিয়েভ, ৩০ এপিল – ইউক্রেনের ওডেসার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩২ জন।এই ভবনটি সেখানে ‘হ্যারি পটার প্রাসাদ’ নামে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই ভবনে ওডেশা ল’ একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হত। এ ছাড়া ভবনটিতে থাকতে সাবেক আইনপ্রণেতা সেরহি কিভালোভ। হামলায় তিনিও আহত হয়েছেন।

রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল একাডেমি ভবনের ছাদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ্বলতে এবং আকাশের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩০ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language