অপরাধ

কোটি টাকার মাদকসহ কণ্ঠশিল্পী আটক

ঢাকা, ২৭ এপিল – কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক সংগীতশিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর রামপুরা এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একজন দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।

এনামুল কবিরকে গ্রেপ্তারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মহানগর মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)।

সূত্র: সমকাল
আইএ/ ২৭ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language