জাতীয়

১৭ এপ্রিল মুজিবনগরে বন্ধ থাকবে ব্যাংক

ঢাকা, ০৮ এপিল – ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল (বুধবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়ে‌ছে। এ কারণে ওই উপজেলার সব ব্যাংকের শাখা বুধবার বন্ধ থাকবে।

সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ থে‌কে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রে‌ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সরকারের ঘোষণা অনুযায়ী মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা ১৭ এপ্রিল (বুধবার) বন্ধ থাকবে। তবে মুজিবনগর ছাড়া দেশের সব জেলা, উপজেলায় ব্যাংক যথা রীতি চলবে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৮ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language