ক্রিকেট

পাকিস্তান জাতীয় দলে আমিরকে দেখতে চান না রমিজ রাজা

ইসলামবাদ, ০৮ এপিল – ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। ১৪ বছর হলেও আমিরকে এখনও ক্ষমা করতে পারেননি সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তাই আমিরের জাতীয় দলে ফেরা কোনোভাবেই মানতে পারছেন না তিনি।

নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে জাতীয় দলে ফিরেছিলেন এই পাকিস্তানি পেসার। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারানোর অন্যতম নায়ক ছিলেন আমির। তবে ২০২০ সালের পর অবসর ভেঙে জাতীয় দলে ফেরার পথে এই বাঁহাতি পেসার। যা নিয়ে ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

গত মাসে আমির জানিয়েছেন, অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে ইচ্ছুক তিনি। দলে চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপে ভূমিকা রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

যার ফলশ্রুতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ উপলক্ষে সামরিক প্রশিক্ষণের ক্যাম্পে ডাকা হয়েছে আমিরকে। মূল দলেও তার থাকার আভাস স্পষ্ট।

এই বিষয়ে পাকিস্তানের একটি গণমাধ্যমে রমিজ রাজা বলেন, এই ব্যাপারে আমার মতামত খুবই সোজসাপ্টা। দেখুন ক্রিকেট শোধরানোর শপথ আমি নেইনি। তবে সমাজ ও ভক্তদের জন্য এটা বোঝা জরুরি। লর্ডস টেস্টে আমি তখন ধারাভাষ্য দিচ্ছিলাম।

‘মানুষ তখন আমাকেও ঘৃণা করা শুরু করে দিয়েছিল। তাদের মধ্যে ফিক্সারদের সঙ্গে আমাকেও দেখা গেছে। যে সমালোচনার মুখে আমরা পড়েছিলাম কখনোই ভোলার নয়।’

তিনি আরও বলেন, আমিরের প্রতি সহানুভূতি থাকলেও কোনো দয়া নেই। সৃষ্টিকর্তা এই পথে না নেক, তবে আমার ছেলেও যদি এই কাজ করে তাকে আমি ত্যাজ্য করে দেবো।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৮ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language