জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১

ঢাকা, ০১ এপ্রিল – রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় আনিসুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ব্যক্তি ল্যাবএইড হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। তখন দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলায়। রাজধানীর জুরাইনে একটি কারখানায় কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০১ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language