উত্তর আমেরিকা

সিরিয়ার ১০ সরকারি কর্মকর্তাকে ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ৩০ মার্চ – সিরিয়ার ১০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে দেশটির জনগণের ওপর আক্রমণ ও মানবাধিকার লঙ্ঘনসহ একাদিক অভিযোগ আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।

জানা গেছে, সিরিয়ার ওই ১০ কর্মকর্তার পাশাপাশি তাদের পরিবারকেও ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।

ম্যাথিউ মিলার বলেন, সিরিয়ার রাজনৈতিক সমস্যা সমাধানে বাস্তব অগ্রগতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র আসাদ সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে ইচ্ছুক নয়।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এখনো সিরিয়ার জনগণের স্বাধীনতা ও সম্মানের দাবিকে সমর্থন করে।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ১১ সিরিয়ার কর্মকর্তাকে ভিসা দেবে না বলে জানায় যুক্তরাষ্ট্র।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language