উত্তর আমেরিকা

পাকিস্তানের পাশে থাকার ঘোষণা জো বাইডেনের

ওয়াশিংটন, ২৯ মার্চ – পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে লেখা প্রথম চিঠিতে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দীর্ঘদিন পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এটাই প্রথম কূটনৈতিক যোগাযোগ। কারণ ইমরান খানের তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাইফার অভিযোগের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। এরপর বাইডেন তার এই চিঠি লিখলেন।

জিও নিউজ অনলাইন জানিয়েছে, চিঠিতে বাইডেন জানান, ভবিষ্যত নিরাপত্তার সুস্থতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি লেখেন, যুক্তরাষ্ট্র-পাকিস্তান গ্রিন এলায়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে জলবায়ু স্থিতিস্থাপকতা, টেকসই কৃষি ভিত্তিক সমর্থন এবং পানি ব্যবস্থাপনা অব্যাহত রাখবে। এছাড়া ২০২২ সালের বন্যার বিপর্যয় থেকে পাকিস্তানকে পুনরুদ্ধারে সহায়তা করবে ওয়াশিংটন।

পাশাপাশি পাকিস্তানে মানবাধিকার রক্ষা এবং মানবাধিকারে অগ্রগতি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৯ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language