মৌলভীবাজার

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মৌলভীবাজার, ২৬ মার্চ – মৌলভীবাজারে ঘরের উপর বিদ্যুতের তার ছিঁড়ে তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মখলিছ মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন।

তিনি বলেন, জুড়ি উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের ৫ জনের মৃত্যু হয়। মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language