ঢালিউড

হেলিকপ্টারে উড়ে গিয়ে সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান

ঢাকা, ২৪ মার্চ – মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েলের ডাকে সাড়া দিয়ে টাঙ্গাইলে গেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সেখানে একটি সেলুন উদ্বোধন করেছেন তিনি।

রোববার (২৪ মার্চ) হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইল শহরে হাজির হন জায়েদ খান। সেখানে গিয়ে মি. কাট নামের একটি সেলুনের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও ইসরাত পায়েল।

সেলুন উদ্বোধন শেষে জায়েদ খান সাংবাদিকদের বলেন. ‘ইসরাত পায়েল আমার বোনের মতো। সে অনেকদিন ধরেই বলছিল টাঙ্গাইলে আসার কথা। সে কারণেই আসলাম। এখানে এত মানুষের উপস্থিতি দেখলাম যেটা চোখে পড়ার মতো। রোজা না হলে হয়তো এখানে ঢুকতেই পারতাম না মানুষের ভিড়ের কারণে।’

জায়েদ আরও বলেন, ‘আমি টাঙ্গাইলে আসার খবরে অনেক মেয়ে আমাকে মেসেজ করেছে। তারা বলেছে, রোজার কারণে হয়তো আসতে পারব না। তাই আপনাকে দেখার ইচ্ছেটা অপূর্ণ থেকে গেল।’

উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমা। বর্তমানে সিনেমার প্রচারণাতেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

আইএ/ ২৪ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language