জাতীয়

যে কোনো মুহূর্তে পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি

ঢাকা, ০৩ জানুয়ারি – প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পালিয়ে থাকা পি কে হালদারের কানাডার হোল্ডিংয়ের ঠিকানা বাংলাদেশ সরকারকে জানিয়েছে কানাডার সরকার। এখন যে কোনো দিন পি কে হালদারের বিরুদ্ধে ( অর্থপাচারকারীর বিরুদ্ধে) রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। সেটা দুই একদিনের মধ্যেই হতে পারে, অথবা চাইলে আজও রেড অ্যালার্ট জারি করতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানিয়েছেন রেড অ্যালার্ট জারি করলে পৃথিবীর ১৯৪টি দেশের যে কোনো দেশেই পি কে হালদার থাকুক না কেন তা জানা যাবে। তবে, কানাডায় তার একটি ঠিকানা পাওয়া গেছে।

রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চের কাছে দুর্নীতি দমন কমিশন এমন তথ্য জানান।

আরও পড়ুন : পুলিশে আলাদা মেডিকেল ইউনিট করা প্রয়োজন: প্রধানমন্ত্রী

আদালতে আজ রাষ্টপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেজাবীন রাব্বানি দিপা ও সহকারি অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

এদিকে পি কে হালদারের প্রতারণা শিকার সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের পরিবারসহ ভুক্তভোগী বিনিয়োগকারীরা এই মামলায় পক্ষভুক্ত করে আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাদের আত্মসাৎকৃত টাকা ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুতি জানিয়েছেন তারা। পরে আদালত তাদের আইনজীবী ছাড়াই মামলা পরিচালনা করার জন্য বলেছে। আর দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশীদ আলমকে বলেছেন তাদের (ওই চারজনের) বক্তব্য এফিডেভিট আকারে আদালতে জমা দেয়ার জন্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট পুলিশের প্রধানের পক্ষ থেকে সে বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। তারই ধারাবাহিকতায় আজ আদালতকে দুর্নীতি দমন কমিশন জানায়, যেকোনো দিন পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে। সেটা দুই একদিন এমনকি আজও হতে পারে।

আজ আদালতে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন পিকে হালদারের পিপলস লিজিংয়ে ক্ষতিগ্রস্ত ৪ বিনিয়োগকারী। যাদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের বড় মেয়ে ড. নাশিদ কামাল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শওকত উর রহমান ও ক্যান্সারে আক্রান্ত সামিয়া বিনতে মাহবুব। তারা জীবনের শেষ সম্বলটুকু ফিরিয়ে দিতে আদালতের কাছে আবেদন জানান। এ সময় তারা পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও অর্থপাচারের ঘটনায় অসহযোগিতার অভিযোগ তুলেন বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধেও।

পরে আগামী(৫ জানুয়ারি) মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির হবে বলেও ঠিক করেন আদালত।

এর আগে গত ৯ ডিসেম্বর সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো এবং তার বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান হাইকোর্ট। ৩ জানুয়ারির মধ্যে জানাতে বলা হয়।

সূত্র: জাগো নিউজ
এন এ/ ০৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language