জাতীয়

ব্যয়ের হিসাব দিতে হবে কুমিল্লা-ময়মনসিংহ সিটির প্রার্থীদের

ঢাকা, ২৩ মার্চ – সদ্য সমাপ্ত কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ এপ্রিলের মধ্যে এ দুই সিটির প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দিতে বলেছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আইন অনুযায়ী ভোটের ফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ব্যয়ের হিসাব দিতে হয়। গত ১৯ মার্চ ফলের গেজেট প্রকাশ হয়েছে। তাই আগামী ১৭ এপ্রিল হিসাব জমা দেওয়ার সময় শেষ হবে।

গত ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। এতে ২২৫ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবাইকেই নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৩ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language