জাতীয়

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

ঢাকা, ২৩ মার্চ – গণহত্যা দিবসকে সাম‌নে‌ রে‌খে আগামী সোমবার রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যো‌গে সমাবেশটি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দল‌টির কার্যাল‌য়ের সাম‌নে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় সূ‌ত্রে জানা যায়, অনু‌ষ্ঠেয় সমা‌বে‌শের মাধ্যমে একাত্তরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবি জানা‌বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৩ মার্চ ২০২৪২


Back to top button
🌐 Read in Your Language