এশিয়া

রাখাইনের আরেকটি শহর দখল আরাকান আর্মির

নেপিডো, ১৯ মার্চ – মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে রাখাইন রাজ্যের রাথিডং শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে গত রোববার রাতে জান্তা বাহিনীর অন্তত ২০০ সেনাসদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন।

আরাকান আর্মির বরাতে ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, জান্তাবাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কন্সক্রিপশন (সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য) আইনের আওতায় যোগ দেওয়া রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমাহামলা চালাচ্ছে। তবে রাথিডংয়ে টিকতে পারেনি জান্তা বাহিনী।

এতে আরো বলা হয়, আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে জান্তার তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুই শ’ সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন। যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তারা।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৯ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language