ক্রিকেট

ঝড় তুলে ম্যাচসেরা রিশাদ

চট্টগ্রাম, ১৮ মার্চ – সৌম্য সরকার চোটে। কনকাশন বদলি হিসেবে নেমে দারুণ এক ইনিংস খেলে দিলেন তানজিদ হাসান তামিম। ৮১ বলে ৯ চার আর ৪ ছক্কায় তামিমের ৮৪ রানের ইনিংসেই রান তাড়ায় পথ পায় বাংলাদেশ।

তবে তামিম আউট হয়ে যাওয়ার পরও হারের শঙ্কায় ছিল টাইগাররা। ২৩৬ তাড়ায় ১৩০ রানে হারিয়ে বসেছিল ৫ উইকেট। শেষদিকে নেমে ব্যাট হাতে চমক দেখালেন রিশাদ হোসেন। তাতেই শঙ্কায় পড়া ম্যাচে জয় সহজ হয়ে যায় বাংলাদেশের।

১৮ বলে ৪৮ রানের টর্নেডো এক ইনিংস বেরিয়ে এসেছে রিশাদের ব্যাট থেকে। হার না মানা ইনিংসে ৫টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান লোয়ার অর্ডার এই ব্যাটার।

এর আগে বল হাতেও খুব একটা খারাপ করেননি। ৯ ওভারে ৫১ রান দিয়ে রিশাদ তুলে নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিসের উইকেট। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে রিশাদেরই হাতে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language