বলিউড

১৪ দিনে হিনা খানের পারিশ্রমিক ৮৩ লাখ টাকা

মুম্বাই, ১১ অক্টোবর- বলিউড সুপারস্টার সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম আসরে হাজির হচ্ছেন ভারতীয় টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিনা খান। রিয়েলিটি শোতে মাত্র ১৪ দিনের অতিথি হিসেবে থাকছেন তিনি।

ইন্ডিয়া টুডের খবর, বিগ বসের ১৪তম আসরে মাত্র ১৪ দিনের অতিথি হতে হিনা খান পারিশ্রমিক নিচ্ছেন ৭২ লাখ রুপি, যা বাংলাদেশের মুদ্রায় ৮৩ লাখ টাকার বেশি। বিগ বসের ইতিহাসে প্রথমবারের মতো তিন অগ্রজ প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা, গওহর খান ও হিনা খান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এবার।

হিনা খান ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ আরো প্রায় ১৮টির মতো পুরস্কার পেয়েছেন। ইস্টার্ন আই প্রকাশিত শীর্ষ ৫০ আবেদনময়ী এশিয়ান নারীর তালিকাতে চারবার নাম ছিল তাঁর। তিনি ২০১৭ সালে বিগ বস-১১-এর প্রতিযোগী ছিলেন, যেখানে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।

আডি/ ১১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language