জাতীয়

পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ঢাকা, ১৫ মার্চ – রাজধানীর পুরান ঢাকায় প্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে পাটুয়াটুলির ঘি পট্রিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, রাত পৌনে ১০ টার দিকে রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্রিতে একটি প্রেসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। বর্তমানে সদরঘাট, সূত্রাপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জর্নাল
আইএ/ ১৫ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language