মালয়েশিয়া

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা

কুয়ালালামপুর, ১ জানুয়ারি- মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাইকমিশন ১ থেকে ১০ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে। ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না। ১০ জানুয়ারির নিকটতম সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার জানিয়ে দেওয়া হবে। এছাড়া ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language