কুড়িগ্রাম

কুড়িগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা বাসের হেলপার নিহত

কুড়িগ্রাম, ২৪ ফেব্রুয়ারি – কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আন্ধারীরঝার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম আসাদুল (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language