জাতীয়

সদ্য কারামুক্ত আলালের বাসায় গয়েশ্বর

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে তার রাজধানীর বাসায় গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার বনানীর বাসায় দেখতে যান গয়েশ্বর। এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। এছাড়া আলালকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।

দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাবএইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট এখনো পাননি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language