দক্ষিণ এশিয়া

পাকিস্তানের সরকার গঠন হতে পারে ২৭ ফেব্রুয়ারি

ইসলামবাদ, ২০ ফেব্রুয়ারি – পাকিস্তানে ২৭-২৮ ফেব্রুয়ারি চুড়ান্তভাবে জোট সরকার গঠন করা হতে পারে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ দলের সঙ্গে জোট সরকার গঠনের দাবি করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা কামার জামান কাইরা। এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

জিও নিউজের অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা শাহজেব খানজাদা বলেন, জাতীয় পরিষদের অধিবেশনের অনেক দিন বাকি আছে। এটি ২৯ তারিখে হতে হবে। তাই ফেব্রুয়ারির ২৮ কিংবা ২৭ তারিখে সরকার গঠনের সিদ্ধান্ত হতে পারে।

সংবাদমাধ্যম ডন প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বড় দুটি দল জোট সরকার গঠনে হিমশিম খাচ্ছে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

তাই জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পিএমএল-এন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language