জাতীয়

রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন রওশন এরশাদ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন ও বর্ধিতসভাকে সামনে রেখে রোববার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন দলের একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

শনিবার দুপুরে জাপার মুখপাত্র ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার বেলা ১১টায় রাজধানীর গুলশানে পার্টির চেয়ারম্যানের বাসভবনে এ সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হবে। এসময় তার সঙ্গে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন সর্বাত্মক সফল করতে এবং পার্টির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে গত কদিন ধরে কাজ করে যাচ্ছেন রওশন এরশাদের মনোনীত মহাসচিব কাজী মামুনূর রশিদ। পার্টির সব স্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। দফায় দফায় শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন মহাসচিব।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language