জাতীয়

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৩ জন, মৃত্যু নেই

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকাতে ৫ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে সর্বমোট ৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৮ জন এবং ঢাকার বাইরে ৪১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক হাজার ২৪৪ জন।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language