জাতীয়

‘প্রেসিডিয়ামের জরুরি’ বৈঠক ডাকলেন রওশন

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – জাতীয় সম্মেলনকে সামনে রেখে আগামীকাল শনিবার প্রেসিডিয়ামের জরুরি বৈঠক ডেকেছেন জাতীয় পার্টির স্বঘোষিত চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। নিজেকে চেয়ারম্যানে ঘোষণার পর পর এই প্রথম প্রেসিডিয়ামের বৈঠক ডাকলেন তিনি।

শনিবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর গুলশানস্থ চেয়ারম্যানের বাসভবনে প্রেসিডিয়ামের এই সভা অনুষ্ঠিত হবে।

সাবেক ও প্রেসিডিয়াম সদস্য, এমপি এবং পার্টির শীর্ষ নেতৃবৃন্দকে বৈঠকে ডেকেছেন রওশন এরশাদ। উল্লেখ সভায় জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন আয়োজনে করণীয় ও প্রস্তুতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। দশম জাতীয় সম্মেলন ও পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। পরে সাংবাদিকদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেবেন জাপার নবনিযুক্ত মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language