ঢালিউড

আমাকে চাপ দেবেন না, পুলিশকে নায়লা নাঈম

ঢাকা, ১১ অক্টোবর- পুলিশি হয়রানির বিরুদ্ধে অভিযোগ করে আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, বিড়াল ফেলে দেয়ার জন্য পুলিশের চাপের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। পুলিশ কর্তৃক মানহানি ও মানসিক হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর রেড অর্কিড রেস্তোরাঁ ও পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নায়লা বলেন, এই পুরো শহর ভবনে ঢেকে যাওয়ায় কুকুর এবং বিড়ালদের জন্য ঘুরে বেড়ানোর স্থান ক্রমশ কমে যাচ্ছে। তাই আমি ১০ থেকে ১২ বছর ধরে তাদের যত্ন নেয়ার চেষ্টা করছি। প্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আমাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রতিবেশীরা আমার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ করে চলেছে।

আরও পড়ুন : বলিউডকে ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী সানা খান

তিনি আরও বলেন, বিড়ালগুলো ফেলে দেয়ার জন্য পুলিশ আমাকে চাপ দিচ্ছে। তারা মানসিকভাবে হয়রানি করছেন। পুনরায় পশুর থাকার ব্যবস্থা সাজানোর ক্ষেত্রে পুলিশের উচিত আমাকে সহযোগিতা করা।

নায়লা বলেন, আমার কাছে ৫০০টি বিড়াল রয়েছে। মাত্র ১২ থেকে ১৪টি বিড়াল রয়েছে যেগুলো অসুস্থ। আমি তাদের ভালো খাবার পরিবেশন করি এবং চিকিৎসা সরবরাহ করি।

কর্মসূচিতে উপস্থিত একজন আইনজীবী বলেন, দেশের এমন কোনো আইন সম্পর্কে তিনি জানেন না যেখানে বিড়াল এবং কুকুর লালন-পালন করা নিষিদ্ধ।

সূত্র: আরটিভি

আর/০৮:১৪/১১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language