দিনাজপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

দিনাজপুর, ০৬ ফেব্রুয়ারি – দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি বিআরটিসি বাসের চাপায় চার ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রানীরবন্দর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, বিআরটিসির যাত্রীবাহী ওই বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে উপজেলার রানীবন্দর বাজারে বিপরীতমুখী একটি ভ্যানকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language