শরীয়তপুর

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর, ০৫ ফেব্রুয়ারি – ঘন কুয়াশা কেটে যাওয়ায় পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন কালবেলাকে জানান, সোমবার রাত ১টা ৩০ মিনিট থেকে ঘন কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language