শরীয়তপুর

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর, ০৫ ফেব্রুয়ারি – ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত দেড়টা থেকে থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। তাই এর মধ্যে দুর্ঘটনা এড়াতে এ রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়া হবে। তবে নদীতে এবং চ্যানেলে কোনো ফেরি নোঙ্গরে নেই।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language