জাতীয়

ডেঙ্গু নিয়ে আরও ১১ রোগী হাসপাতালে

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন। তবে মশাবাহিত এ রোগে নতুন করে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৫ জন ঢাকায় এবং ৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭১৬ জন।

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৪৪ জন এবং ঢাকার বাইরের ৫৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৬৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১৫ জন এবং ঢাকার বাইরের ৬৫২ জন।

এর আগে গত বৃহস্পতিবার ১৭ জন রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language