শরীয়তপুর

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর, ২৩ জানুয়ারি – কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সাড়ে ৯ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে সোমবার দিবাগত রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সোমবার দিবাগত রাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language