শরীয়তপুর

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর, ১০ জানুয়ারি – কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language