ভোলা

ভোটকেন্দ্রেই মারা গেলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা

ভোলা, ০৭ জানুয়ারি – ভোলার লালমোহনের এক ভোটকেন্দ্রে মোস্তাফিজুর রহমান (৫৫) নামে এক সহকারী প্রিসাইডিং অফিসারর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে ভোটকেন্দ্রে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন একই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মাসুদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।

সহকারী প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান লালমোহন উপজেলার ৩০ নম্বর ধলিগৌর নগর ইউনিয়ন পরিষদ কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন।

তিনি লালমোহন ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি একই উপজেলার কালমা ইউনিয়নে।

উল্লেখ্য, লালমোহন ভোলা-৩ সংসদীয় আসনের একটি উপজেলা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language