শরীয়তপুর

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর, ০৬ জানুয়ারি – কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় প্রায় ১২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শনিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৬ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language