জাতীয়

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন আজ থেকে সাময়িক বন্ধ

দিনাজপুর, ৩০ ডিসেম্বর – দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনির ভূগর্ভের ১৪১২ কোল ফেসে’র(নির্গমন মুখ) মজুদ শেষ হয়ে যাওয়ায় আজ (শনিবার) সকাল থেকে বন্ধ হচ্ছে কয়লা উত্তোলন।

খনি সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ অক্টোবর থেকে ১৪১২ ফেসের কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেস থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। ১২০৯ নম্বর নতুন এই ফেসে তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে।

আগামী ২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ড ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, খনির ১৪১২ ফেসে’র উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেসে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে। খনির নিয়মিত একটি কাজ নতুন ফেস তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা। আশা করা যাচ্ছে— নতুন বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন ফেস থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language