ফুটবল

অস্ত্রোপচার কক্ষে কাজী সালাউদ্দিন

ঢাকা, ২৮ ডিসেম্বর – হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে। তার ওপেনহার্ট সার্জারি (বাইপাস) করা হবে।

বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসক অপারেশনের সিদ্ধান্ত নেন।

তবে কাজী সালাউদ্দিনের শরীর অপারেশনের উপযুক্ত করতে অনেকদিন সময় নিয়েছেন তারা। সুগার, রক্তচাপ, কাশি ছিল কাজী সালাউদ্দিনের। সবকিছু নিয়ন্ত্রণে আনতে ডাক্তাররা অপেক্ষায় ছিলেন।

বিদেশে নিয়ে কাজী সালাউদ্দিনের চিকিৎসা করানোর পরিকল্পনাও করেছিল তার পরিবার। তবে স্থানীয় চিকিৎসকদের আশ্বাসে ঢাকাতেই অপারেশনে সম্মতি দেয় সালাউদ্দিনের পরিবারের সদস্যরা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language