জাতীয়

যে কারণে খালেদা জিয়ার কেবিনে ঢুকতে চেয়েছিলেন সুজন

ঢাকা, ২৪ ডিসেম্বর – রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টার সময় সুজন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

সুজন ফরিদপুরের সদরপুর থানার ২৩ নম্বর চর চাঁদপুরের ইন্তাজ মোল্লার ডাঙ্গী এলাকায় মো. ছোহরাবের ছেলে। তিনি ফরিদপুর থেকে ঢাকায় এসেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন পুলিশকে জানিয়েছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ছবি তুলতে চেয়েছিলেন তিনি। এ জন্য চেয়ারপারসনের কেবিনে প্রবেশের চেষ্টা করেন সুজন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, সুজনকে সন্দেহভাজন আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, সুজনের বিরুদ্ধে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩

 


Back to top button
🌐 Read in Your Language