মডেলিং

বিশ্বের ‘সবচেয়ে’ সুন্দরী নারী ইসরায়েলের ইয়েল শেলবিয়া (ভিডিও)

‘টিসি ক্যান্ডলার’র ম্যাগাজিনে ২০২০ সালের বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া। রবিবার রাতে টিসি ক্যান্ডলারের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা অভিনেত্রী গাল গ্যাডোট, এক সময়ের বিশ্বের সেরা সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, সেলিনা গোমেজ, এমা ওয়াটসন। রয়েছেন উইঘুর মুসলিম নারীও। এছাড়াও রয়েছেন বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীরা।

ভিডিওতে বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের অবস্থান বর্ণনা করা হয়েছে। রয়েছে তাদের পরিচয়ও। ১৫ মিনিটের ওই ভিডিওটি শেষ হয়েছে ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়ার ছবি দিয়ে। ভিডিওটি প্রকাশ করার পর থেকে ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

সূত্র: জিউস নিউজ সিন্ডিকেট

আর/০৮:১৪/৩০ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language