জাতীয়

রাজধানীর তেজগাঁওয়ে বাসে আগুন

ঢাকা, ২০ ডিসেম্বর – রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

বুধবার (২০ ডিসেম্বর) রাত ৯ টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলস কোম্পানির একটি বাসে আগুনের সংবাদ আসে। পরে আমাদের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language