জাতীয়

শিবিরের বিজয় মিছিল, আটক ১১

ঢাকা, ১৬ ডিসেম্বর – বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। র‍্যালি থেকে ১১ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ সংগঠনটির।

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে এই র‍্যালি শুরু হয়।

সংগঠনটির অভিযোগ, র‍্যালির শেষ দিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ১০ জন আহত ও ১১ জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে, বিজয় র‍্যালীতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। একইসঙ্গে আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানায় দলটি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language