গাজীপুর

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর, ১৩ ডিসেম্বর – গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, রাত ৯টায় মহানগরীর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় মো. ডালিম মিয়ার ঝুটের গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন গোডাউনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে গাজীপুরের কাশিমপুরে সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language