গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তান আহত

গোপালগঞ্জ, ০৮ ডিসেম্বর – গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল বরিশালের কদম আলীর ছেলে। তিনি ঢাকায় ব্যবসায় করেন এবং ওয়ারী হাটখোলা এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, একটি মাইক্রোবাসে করে তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিলেন। এসময় মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মোস্তফা কামাল নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়েসহ চারজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত ব্যবসায়ীর স্ত্রী ও দুই মেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language