ঢালিউড

চলচ্চিত্র নির্মাতা নূর মোহাম্মদ মনি মারা গেছেন

ঢাকা, ০৪ ডিসেম্বর – চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি মারা গেছেন। সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, আজ সকাল থেকে পরিচালক নূর মোহাম্মদ মনির বুকে ব্যথা ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নূর মোহাম্মদ মনি কয়েক দশক ধরে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি পরিচালক সমিতির তথ্যপ্রযুক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ‘ঘাটের মাঝি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন নূর মোহাম্মদ মনি। সিনেমাটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা লাভ করে। এরপর নির্মাণ করেন ‘প্রতিশ্রুতি’, ‘রাজা কেন সন্ত্রাসী’, ‘রসিয়া সুন্দরী’, ‘মালেকা সুন্দরী’, ‘পদ্মা আমার জীবন’ প্রভৃতি।

আইএ/ ০৪ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language